সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার: কাশীপুর যুবদল নেতা সোহেল রানাকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

রূপগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আবু কাউসার মিঠু / ৪২২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই যুবক আহতের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

( ২২ জুলাই) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকার কয়েকশত নারী-পুরুষ ও শিশুরা মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিক্ষোভকারীরা জানান স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন ও তার সহযোগীরা মাহনা, গোলাকান্দাইল, সাওঘাট, আদুড়িয়া, ভুলতা এলাকাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে মাদক ব্যবসায় বাধা দেওয়া ও প্রতিবাদ করায় একই এলাকার রাহাত মোল্লা ও তৌহিদের উপর স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন সহ একদল সন্ত্রাসী রামদা, ক্ষুর, লোহার রড, বল্লম ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। রাহাত ও তৌহিদুল কে হত্যার উদ্দেশে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাদেরকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিকুল ইসলাম জানান এঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..