সংবাদ শিরোনাম :
আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’ মাহাবুব হোসেন কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত রিয়াদ মোঃ চৌধুরী বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বীয় পদে বহাল ফতুল্লায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল-স্বর্ণালংকার লুটের অভিযোগ ‘মাদকের বিরুদ্ধে কথা বললে প্রাণে মেরে ফেলা হবে’ হুমকি, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সম্মাননা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

শিক্ষার্থীর উপর ইজিবাইক চালকের হামলা, কয়েকজন আহত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে সড়কে কাজ করা শিক্ষার্থী ও যানজট নিরসন কর্মীদের উপর ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) চালকদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহতও হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

হামলার ঘটনার পর ইজিবাইক চালকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাখানেক সড়ক অবরোধও করেন রাখেন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়।

পরে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

তবে, ইজিবাইক চালকরাও তাদের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন।

তাদের পাল্টা অভিযোগ, শিক্ষার্থী ও যানজট নিরসন কর্মীরাও তাদের মারধর করেছেন।

বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনায় উভয়পক্ষকে নিয়ে নিজ কার্যালয়ে আলোচনায় বসেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত আছেন।

এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনেও যানজট নিরসনের দায়িত্বে থাকা যানজট নিরসন কর্মী ও স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে থাকা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেন ইজিবাইক চালকরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..