সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা এনায়েতনগরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড়দের পাশে বিএনপি নেতৃবৃন্দ জার্সি, প্যান্ট, বুট, ফুটবলসহ প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী বিতরণ আসন্ন ইউপি নির্বাচনে গোয়ালমারী ইউনিয়ন সফল চেয়ারম্যান মান্নান প্রধান সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশাী। উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা ধরে রাখতে চান মান্নান প্রধান, প্রত্যাশা গোয়ালমারাবাসীর দোয়া ও ভালোবাসা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয় উদ্বোধন রুহুল আমিন সিকদার ও আনিসুর রহমানের ওপর ন্যাক্কারজনক হামলায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের তীব্র নিন্দা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলে ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীরা মুন্সীগঞ্জ ও চাঁদপুরে মেঘনায় নৌ ডাকাত এক আতঙ্কের নাম শামিম ওরফে কাইল্লা শামীম
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

সব অপরাধ বন্ধ করার জাদু আমার হাতে নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৬৭০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নির্বাচনের আগে সব ধরনের অপরাধ পুরোপুরি বন্ধ করার মতো কোনো ম্যাজিক আমার কাছে নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলমান। উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রেক্ষাপটে সব ধরনের পূর্ব প্রস্তুতিই এগোচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো। সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে। যাতে প্রতিটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে, তা নিশ্চিত করা হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনের আগেই সব অপরাধ বন্ধ হয়ে যাবে সেটা আমি বলি না। যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকত বা এমন কোনো সুইচ থাকত যে অফ করলেই এসব বন্ধ হয়ে যাবে, তাহলে সেটা করে দিতাম। আমার কাছে এমন কোনো ম্যাজিক নেই।

জাতীয় পার্টি ইস্যুতে তিনি বলেন, সব রাজনৈতিক দল এখন মাঠে। অনেকে বের হতে চায় না, ঘরে বসে রাজনীতি করতে চায়। তাদের পার্টি অফিস নিয়ে সমস্যা আছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..