সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ফাসির দাবীতে রুপগঞ্জ উপজেলা বি এন পির সভা/ বিক্ষোভ।

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে
রূপগঞ্জ উপজেলা বিএনপির
সভা \ বিক্ষোভ

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিকের ফাঁসির দাবিতে রূপগঞ্জ উপজেলা বিএনপি সভা ও বিক্ষোভ মিছিল বের করেছে। গতকাল ২৫আগষ্ট রবিবার ঢাকা-সিলেট মহাসড়কে তারা এ কর্মসূচি পালন করে। রূপগঞ্জের ভুলতা থেকে গেলাকান্দাইল পর্যন্ত বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ শেষে তারা সেখানে পথসভা করে। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, বিএনপি নেতা আব্বাস উদ্দিন ভুঁইয়া, হাজী আব্দুল মতিন, আব্দুল জলিল, আব্দুর রফিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আরিফুজ্জামান ইমন, রূপগঞ্জ উপজেলা যুবদলের শাকিল আহম্মেদ নুরু, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর আলী, ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুর রহমান আরিফ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সারা দেশের হত্যা, খুন ও গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরা জড়িত। গত ১৭বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, মামলা, অত্যাচার-জুলুম নির্যাতন চালিয়ে গুম-খুন করা হয়েছে। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ফাঁসি দিতে হবে। অন্যথায় বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সভায় গণহত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিচার করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি তারা আহ্বান জানায়।

পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকা প্রদক্ষিণ করে।

উল্লেখ্য গত ২৪আগষ্ট রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিককে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সোনারগাঁও, আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জ থানায় ৫টি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..