সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

৩৬৫ দিনে ৩৭০ মব, এটা পাগলামীর চেয়েও ভয়ঙ্কর, এমন দেশে পাগলও থাকতে চাইবে না: রুমিন ফারহানা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৩২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দেশে প্রতিদিনই অস্থিরতা বাড়ছে, বিনিয়োগ কমছে, মেধাবী তরুণরা দেশ ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি অভিযোগ করেন, অন্তবর্তী সরকারের দায়িত্বপ্রাপ্তরা কর্তব্য পালন না করে হঠাৎ পাওয়া ক্ষমতার ভোগে ব্যস্ত হয়ে পড়েছেন। ফলে দেশ দ্রুত অস্থিতিশীলতার দিকে ধাবিত হচ্ছে।

সম্প্রতি এক টকশোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, “যতো দিন যাচ্ছে ততোই পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলার অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে।”

তিনি জানান, এ অবস্থার বিষয়ে বিএনপির একক মন্তব্য নয়—সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও একই উদ্বেগ প্রকাশ করেছেন। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্য তুলে ধরে রুমিন বলেন, সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি অনুকূলে আসবে না।

বিনিয়োগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাজনক চিত্র তুলে ধরে তিনি বলেন, “বিনিয়োগকারীরা একটি স্থিতিশীল রাজনৈতিক সরকার দেখতে চান। কিন্তু বর্তমানে বিনিয়োগ কমছে, মানুষ অধৈর্য হয়ে উঠছে।”

অন্তবর্তী সরকারের পদধারীদের দিকে ইঙ্গিত করে রুমিন ফারহানা বলেন, “যারা জীবনে দেশেই স্থায়ীভাবে ছিলেন না, যাদের নামও মানুষ চিনত না—আজ তারা বড় বড় পদে বসে বড় বড় কথা বলছেন। অথচ দায়িত্ববোধের কোনো প্রমাণ নেই। নির্বাচন ছাড়া দেশে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।”

তিনি অভিযোগ করেন, “বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। শুধু অবৈধভাবে পাওয়া ক্ষমতার স্বাদ উপভোগ করা হচ্ছে।”

দেশের পরিস্থিতির ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরে রুমিন ফারহানা বলেন, “গত ৩৬৫ দিনে প্রায় ৩৭০–৩৮০টি মব লিঞ্চিং ঘটেছে। বছরে এতগুলো মব হলে সেই দেশে কোনো বিনিয়োগকারী থাকতে চাইবে না; সেখানে পাগলও বাস করতে চাইবে না।”

তিনি আরও বলেন, গত ৪০ বছরে ভয়াবহ হারে ব্রেইন ড্রেন হয়েছে। দেশের শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান বিদেশে স্থায়ীভাবে বসবাস করছে। এখনো শিক্ষিত পরিবারগুলোর মধ্যে দেশত্যাগের প্রবণতা বাড়ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..