সংবাদ শিরোনাম :
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাতক সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

ভরণপোষণ দিতে ব্যর্থ হয়ে নিজের ছেলেকে পানিতে ফেলে হত্যা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৮৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভরণপোষণ দিতে ব্যর্থ হওয়ায় নিজের ছেলেকে পানিতে ফেলে হত্যা করেছেন জন্মদাতা পিতা ছেলেকে হত্যার পর নিজেই পুলিশের কাছে ধরা দেন তিনি মঙ্গলবার ১০ ডিসেম্বর রাত ৯ টার দিকে রূপগঞ্জের ভুলতা এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের পাশে একটি ডোবার কচুরিপানার নিচ থেকে ফায়ার সার্ভিস নিহত ছেলের মরদেহটি উদ্ধার করে

অভিযুক্ত পিতার নাম জুবায়ের হাসান হিমেল (৩০) নিহত পুত্রের নাম জুলফিয়ার জিহাদ (৬)
ভুলতা ফাঁড়ির ইন্সপেক্টর ইনচার্জ মিজান বলেন ঘাতক বাবা জোবায়েরের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন পারিবারিক কলহ চলে আসছিল এরই সূত্র ধরে তার স্ত্রী তাকে ফেলে অন্যত্র চলে যান পরে ছেলে জুলফিয়ার জিহাদকে নিয়ে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া চলে আসেন ছেলের ভরণপোষণ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন সে ছেলেকে বোঝা মনে হওয়ায় গত সোমবার দুপুরে তাকে পানিতে ফেলে হত্যা করেন
তিনি আরও বলেন মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ভুলতা পুলিশ ফাঁড়িতে এসে নিজেই ছেলেকে হত্যার কথা জানান পরে তাৎক্ষণিক ভুলতা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে খবর দিলে ফায়ার সার্ভিস এসে এশিয়ান হাইওয়ে সড়কের মুন্সি পেট্রল পাম্পের সামনে একটি জলাবদ্ধ ডোবার কচুরিপানার নিচ থেকে জুলফিয়ার জিহাদ (৬)এর মরদেহ উদ্ধার করে ঘাতক বাবাকে আটক করা হয়েছে এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..