সংবাদ শিরোনাম :
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাতক সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

মুড়ির বস্তায় ইঁদুরের বিষ্ঠা আর আলু বোখারার প্যাকেটে তেলা পোকা।

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২০৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় মেসার্স এস এম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এসময় মুড়ির বস্তার ওপর ইঁদুরের বিষ্ঠা, আলু বোখারার প্যাকেটে তেলাপোকা বিচরণসহ নানা অভিযোগে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া একই এলাকার কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় চার দোকানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় এবং জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করা হয়। তাদের সহযোগিতা করেন ছাত্র-জনতা ও পুলিশ।

অভিযানে ছিলেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অভিযানে মোট ছয়টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে এমআপি বিহীন পণ্য সংরক্ষণের দায়ে মেসার্স এস এম ট্রেডার্সকে ৩ হাজা এবং নকল পণ্য, মুড়ির বস্তার ওপর ইঁদুরের বিষ্ঠা, আলু বোখারার প্যাকেটে তেলাপোকা বিচরণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে গুঁড় সংরক্ষণের দায়ে ১ লাখা টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করায় হাসানের সবজির দোকানকে ২ হাজার, বায়েজিদ পোল্ট্রিকে ৩ হাজার টাকা, সিদ্দিক সবজির দোকানকে ২ হাজার টাকা এবং কাঞ্চনের সবজির দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..