সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

জাফলং ও মিনি কক্সবাজার খ্যাত স্থানে যুবকদের উপচেপড়া ভিড়

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ১৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

আনন্দ বিনোদনের জন্য বগুড়ার জাফলং ও মিনি কক্সবাজার খ্যাত সেই জোড়্গাছা ব্রিজ এ ২ মার্চ বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় আসল আনন্দের অনুভূতির উপচেপড়া ভিড়ের রহস্য।  বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা  নামক স্থানে করতোয়া নদীর এই ব্রিজ এর নিচে পানি কমে যাওয়ায় শুকনো স্থানে হালকা পানি উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে যাচ্ছে এবং এই পাশে একটু নিচু এলাকা হওয়ায় পানির স্রোতধারা বইছে। এই স্রোতের মাঝে গ্রামের যুবকরা নেমে গোসল দিচ্ছে এবং অনেকে বক্স নিয়ে এসে গানের তালে তালে নাচে পানির স্রোত ধারায়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দিয়ে স্থানীয় যুবকরা রীতিমতো ভাইরাল পয়েন্ট হিসাবে উপস্থাপন করেছেন এই স্থানকে যার নামকরণ করা হয়েছে ” গরিবের মিনি কক্সবাজার ও জাফলং নামে। এজন্য প্রতিদিন এই স্থানে বগুড়া শহর ছাড়াও বহুদূর দুরান্ত থেকে পর্যটকরা আসতে শুরু করে সকাল থেকেই বিকেল বেলা বেশি ভীড় হয়ে থাকে এবং যুবক যুবতীরা এসে উপচেপড়া ভিড় করেন আনন্দ উল্লাসে। স্থানীয় বাসিন্দা শ্রমিক নেতা ইসমাঈল হোসেন জানান কয়েকদিন হলো এই ব্রিজ এর নিচে উঠতি বয়সের যুবক ছেলেরা এই পচা পানিতে নেমে আনন্দ উল্লাস করছে দেখা যায় কিন্তু এই পানিতে নেমে গোসল দিচ্ছে এদের চুলকানিসহ বিভিন্ন রোগ হতে পারে কারণ এই নদীতে যত মিল কলকারখানা আছে সবগুলোর ময়লা আবর্জনা ও বিষাক্ত পানি আসে এজন্য এই পানি ক্ষতিকর বলে আমরা জানি। এছাড়াও ঘুরতে আসা আবু সাঈদ বলেন কয়েকদিন ফেসবুকের মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়েছে তাই দেখে আমি দেখতে এসেছি তবে তেমন কিছু নেই আমরা হুজুগে বাঙ্গালী তাই দেখতে এসেছি এককথাই গরিবের ঈদ আনন্দের জন্য এই ভীড় দেখা যায়। তবে অত্র এলাকার মানুষ খুশি কারণ জনসাধারণ মানুষের চলাফেরা বেশি হওয়ায় দিনমজুরদের যেমন রিক্সা ভ্যান, সিএনজি চালকদের আয় বেড়েছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..