সংবাদ শিরোনাম :
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাতক সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সোনারগাঁ মেঘনা ঘাটে বসুন্ধরা কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট শিল্পাঞ্চল এলাকায় রোববার দুপুরে বসুন্ধরা কোম্পানির একটি কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন প্রতিষ্ঠানটির শ্রমিক বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২), শাওন (২৪), হোসাইন (১৮), চঞ্চল (২৬), তামজিদ শেখ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩) এবং আল আমিন (২৪)।

কারখানার শ্রমিকরা জানায়, রোববার সকাল থেকে তারা কারখানার ইউনিট ওয়ানে এরোসল তৈরির কাজ করছিলেন। তখন সেখানে হঠাৎ করে বিস্ফোরণ হয়। এতে আশেপাশে থাকা ১০ শ্রমিক দগ্ধ হয়। বিস্ফোরণের পর ঘন্টা খানেক চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভাতে সক্ষম হয়। পরে প্রতিষ্ঠানটির নিজস্ব বাসে দগ্ধদের ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো: শাওন বিন রহমান জানান, দগ্ধদের ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।

এ সময় সংবাদ সংগ্রহের জন্য স্থানীয় সাংবাদিকরা বসুন্ধরা কোম্পানির ঘটনাস্থল পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করলে প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মীরা উপরের নির্দেশ মোতাবেক প্রতিষ্ঠানটির ভেতরে সাংবাদিক প্রবেশ করতে বাঁধা দেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..