সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

যত ধরনের সংস্কার সবই বিএনপির ৩১ দফাতেই আছে : জাহিদ হোসেন 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৬২৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কয়েকটি দল সংস্কার নিয়ে আন্দোলন করছে। নতুন করে সংস্কারের জন্য আন্দোলনের কোনো প্রয়োজন নেই। যত ধরনের সংস্কার সবই বিএনপির ৩১ দফায় আছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে দিনাজপুরের একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপি এ মতবিনিময়ে সভার আয়োজন করে।

এ সময় ডা. জাহিদ বলেন, এই প্রজন্মের ধারণা বুঝতে না পারলে আমরা এগিয়ে যেতে পারবো না। তাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, কৃষির আধুনিকায়ন, শিক্ষা, স্বাস্থ্য, পল্লী বিদ্যুতের আধুনিকায়ন, গারমেন্টস ব্যবসাসহ সবকিছুর সূচনা করেছিলেন শহীদ জিয়া। দেশে যত উন্নয়ন ও সংস্কার হয়েছে সবই বিএনপি করেছে। শহীদ রাষ্টপতি জিয়া করেছেন। দেশে এতসব পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনেও অবদান ছিল শহীদ জিয়ার। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দেওয়ার কারণেই শহীদ জিয়া মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন।

তিনি আরও বলেন, একটা সময় ছিল, যখন এক কৌটা দুধের জন্য সারাদিন দাঁড়িয়ে থাকতে হতো। এক পিস কাপড়ের জন্য অনেকের দ্বারে দ্বারে ঘুরতে হতো। আমাদের সেই দিনগুলোকে স্মরণ রাখতে হবে। ইতিহাস সৃষ্টি করা যায় না, ধারণ করতে হয়। আমাদেরকে কুশাসন থেকে বের হয়ে সুশাসনের দিকে আসতে হবে। পানি ঘোলা করে স্বৈরাচার ফিরে আসার পথকে প্রশস্ত করা যাবে না। এই সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা ধারণ না করার কারণে এগিয়ে যেতে পারছেন না।

ডা. জাহিদ বলেন, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে কথা বলা নেত্রীর নাম বেগম খালেদা জিয়া। তাই আগামী নির্বাচনে দিনাজপুর সদর আসন থেকে বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। কারণ বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের আশা ও আস্থার স্থল। বেগম খালেদা জিয়া এ যাবৎ ২৩টি নির্বাচন করেছেন, এই সব কটিতেই তিনি বিজয়ী হয়েছেন। আগামী নির্বাচনে বেগম জিয়াকে বিজয়ী করতে দলমত সবার সাহায্যে ও সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..