সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের মাইক্রোবাসে ডাকাতি

আরিফ হোসেন / ৪৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকামুখী বিএনপি নেতাকর্মীদের বহনকারী একটি মাইক্রোবাস ডাকাতির শিকার হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজ সংলগ্ন সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে রওনা হওয়া মাইক্রোবাসটি কাচপুর এলাকায় পৌঁছালে একদল ডাকাত অস্ত্রের মুখে জোরপূর্বক যানটি থামায়। পরে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দলটি।

ডাকাতির শিকার নেতাকর্মীদের মধ্যে ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বসুরহাট পৌর বিএনপির সহ-সভাপতি শওকত হোসেন সগির, বিএনপি নেতা নুরুল আমিন বাবুসহ আরও কয়েকজন। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। স্থানীয় লোকজনের সহায়তায় ভুক্তভোগীরা পরে নিরাপদ স্থানে সরে যান।

এ বিষয়ে যুবদল নেতা তৌফিকুল ইসলাম তারেক বলেন,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনা নতুন নয়। তবে খালেদা জিয়ার জানাজার মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সড়কে নিরাপত্তা জোরদার করা জরুরি।

নোয়াখালী জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বলেন,ঘটনাটি আমরা জেনেছি। এর আগেও একই সড়কে অনুরূপ ঘটনা ঘটেছে। এটি খুবই দুঃখজনক। আমরা পুলিশের টহল বৃদ্ধি ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলাম বলেন,

আমাদের নেত্রীর জানাজায় যাওয়ার পথে নেতাকর্মীদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক। এটি সড়কে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে। দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।”

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..