সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে ২০২৬ সালের বৃক্ষ মেলার সমাপ্তি, প্রথম নগর কানন নার্সারি আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা ইয়াবা সেবনের দৃশ্য দেখে ফেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক  সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী রিমান্ডে নেয়া হচ্ছে ডনকে, তিন দশক পর উন্মোচিত হবে সালমান শাহ হত্যার জট? রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানাতে গেলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গোল মোহাম্মদ সরদার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা হলেন জুয়েল আরমান ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ যুবদল নেতাদের হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার!
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি বিসিক নতুন সড়ক এলাকায় ব্যবসা দখলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ২ নং ওয়ার্ডের সহ-সভাপতি ইউনুস সরদার অভিযোগ করেছেন, তার পরিচালিত ব্যবসা দখলের উদ্দেশ্যে একটি পক্ষ মিথ্যা অপপ্রচার চালিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।

জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার কারণে ইউনুস সরদারকে নানা হামলা-মামলার ভয়ে আত্মগোপনে থাকতে হতো। পরবর্তীতে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকারের পতনের পর তিনি স্বাভাবিক জীবনে ফিরে এসে জীবিকা নির্বাহের জন্য ব্যবসা শুরু করেন।

ইউনুস সরদারের দাবি, তিনি প্রায় দেড় বছর ধরে ফতুল্লার পঞ্চবটি বিসিক এলাকার শাওন নিটিং, এস খান নিটিং ও একে খান নিটিং কারখানার সঙ্গে লিখিত চুক্তির মাধ্যমে কার্টন নামানোর ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে সম্প্রতি গণ অধিকার পরিষদের কিছু ব্যক্তি তার এই ব্যবসা দখলের চেষ্টা করছে এবং তাকে আওয়ামী লীগের লোক আখ্যা দিয়ে অপপ্রচার চালাচ্ছে।

অভিযোগ অনুযায়ী, গত ২ এপ্রিল সকাল থেকে ওই পক্ষ ইউনুসের অফিসের সামনে জড়ো হয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে ইউনুস প্রশাসনের সহায়তা চান।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি উভয় পক্ষের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত দেন যে, লিখিত চুক্তির ভিত্তিতে ইউনুস সরদার আপাতত তার ব্যবসা পরিচালনা অব্যাহত রাখবেন। পাশাপাশি পরবর্তীতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত একটি স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..