সংবাদ শিরোনাম :
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাতক সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

রূপগঞ্জে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৪২৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

রূপগঞ্জে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভা

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার শিক্ষার গুণগত মান বৃদ্ধি লক্ষ্যে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষক মন্ডলীর সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকালে রুপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসন রূপগঞ্জের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছসহ, অত্র মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম এবং স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাসহ আরো অনেকে।

পরে উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন, স্কুল চলাকালীন বহিরাগত কোন লোক কাজ ছাড়া স্কুলের আশেপাশে এবং স্কুলের ভিতরে ঘুরাফেরা করতে পারবে না। এবং কোন ছেলে যদি স্কুলের কোন মেয়েদের ইভটিজিং করে রাস্তায় বা স্কুলের ভিতরে তাহলে সে যেই হোক না কেনো অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, এই সরকার শিক্ষা বান্ধব সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার্থীদের গার্জিয়ান এবং শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন খেলাধুলা করলে মানুষের মন ভালো থাকে তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। এবং শিক্ষকদের এ বিষয়টি খেয়াল রাখতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..