সংবাদ শিরোনাম :
জন্মদিনে নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত আবু আল ইউসুফ খান টিপু বগুড়া প্রেসক্লাবকে স্মার্ট টিভি উপহার দিলেন এমপি সিরাজ ও আসিফ সিরাজ রব্বানী একটি গাছ, একটি প্রাণ’ স্লোগানে ডিএনডি লেকপাড়ে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি ফতুল্লায় তালা ভেঙে বাসায় চুরি, নগদ ২ লাখ টাকা ও ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি লুট বগুড়া শেরপুরে মির্জাপুরকে হারিয়ে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কুসুম্বী বাবার পথেই তারেক রহমান, বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন প্রধানমন্ত্রী ফতুল্লায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির উদ্বোধন, সড়ক উন্নয়ন ও আধুনিক ঘাটলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সোনারগাঁওয়ে ১৪৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বগুড়ার শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

বগুড়া প্রেসক্লাবকে স্মার্ট টিভি উপহার দিলেন এমপি সিরাজ ও আসিফ সিরাজ রব্বানী

মিন্টু ইসলাম / ১৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

বগুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের চাহিদার প্রেক্ষিতে প্রেসক্লাবের জন্য একটি স্মার্ট টিভি উপহার দিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান ও বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী।
মঙ্গলবার (৭ জুলাই) বগুড়া প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে স্মার্ট টিভিটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এ সময় বগুড়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক সহযোগিতা, সম্মানজনক সম্পর্ক এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সাংবাদিকদের প্রয়োজন ও গণমাধ্যমের উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..