সংবাদ শিরোনাম :
দেশব্যাপী ‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডে’র প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ ইবিতে ‘আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি ইবিতে আরবি ভাষা দক্ষতা মূল্যায়ন ও একাডেমিক সম্প্রসারণে বিশেষ কর্মসূচি পোশাক শ্রমিকদের ওপর পুলিশের হামলার ইবি ছাত্র ইউনিয়নের নিন্দা প্রতিবাদ সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালিউল্লাহ ঢাকার তেজগাঁও থেকে গ্রেফতার নারায়ণগঞ্জে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের ব্যারিকেড ভেঙে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ শ্রমিক অসন্তোষ ঘিরে নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে মহানগর যুবদল নেতা কে এম মাজহারুল আলম জোসেফ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ তথ্য জানান।

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপির দীর্ঘদিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতি পদে তাকে প্রার্থী করার সিদ্ধান্তকে দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
বৈঠকে দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..