সংবাদ শিরোনাম :
ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি ইবিতে আরবি ভাষা দক্ষতা মূল্যায়ন ও একাডেমিক সম্প্রসারণে বিশেষ কর্মসূচি পোশাক শ্রমিকদের ওপর পুলিশের হামলার ইবি ছাত্র ইউনিয়নের নিন্দা প্রতিবাদ সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালিউল্লাহ ঢাকার তেজগাঁও থেকে গ্রেফতার নারায়ণগঞ্জে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের ব্যারিকেড ভেঙে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ শ্রমিক অসন্তোষ ঘিরে নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে মহানগর যুবদল নেতা কে এম মাজহারুল আলম জোসেফ শ্রমিক অসন্তোষ ঘিরে নাশকতা ঠেকাতে পঞ্চবটিতে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সতর্ক অবস্থান শ্রমিক অসন্তোষকে পুঁজি করে নাশকতার পরিকল্পনা, গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য অন্যায়ের কাছে জামায়াত মাথা নত করবে না ” ~ ডা. শফিকুর রহমান আওয়ামী লীগের ছিল কোটা, আর বিএনপির হলো নির্লজ্জ দলীয়করণ’- সাদিক কায়েম
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি

ইবি প্রতিনিধি / ১৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ( ইবি) র‍্যালি সহ নানান কর্মসূচি পালিত হয়।উক্ত আয়োজন উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান এবং বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হলসমূহের প্রভোস্ট ও হাউজ টিউটর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও।সকাল ১০টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন।এরপর সকাল ১০টা ৩০ মিনিটে প্রশাসন ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয় এবং র‍্যালিটি ক্যামপাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে,বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) কর্তৃক স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরস্থল শেষ হয় এবং ভিত্তিপ্রস্তরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় উপাচার্য বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ইবি প্রতিষ্ঠা করেছিলেন, সেই মূল লক্ষ্য ও আদর্শে বিশ্ববিদ্যালয়কে পুনঃপ্রতিষ্ঠিত করতে কাজ চলছে । তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অতীতের ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে উত্তরণে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়ন এবং দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
তিনি আরো উল্লেখ করেন, দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে পুনর্গঠনে শিক্ষার্থীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সমৃদ্ধ ও আদর্শিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে
শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

এছাড়াও তিনি আরো বলেন,জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পাশাপাশি আহত ও পঙ্গুত্ববরণকারীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে বিগত সময়ে জুলুম, নির্যাতন ও গুমের শিকার ব্যক্তিদের এবং মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় দিবসটি।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..