নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (এপিএস) শাহ মো. ওয়ালিউল্লাহকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. মেহেদী ইসলামের নেতৃত্বে আড়াইহাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম সুমনসহ পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে শাহ মো. ওয়ালিউল্লাহকে গ্রেফতার
করে।
গ্রেফতার ওয়ালিউল্লাহ আড়াইহাজার থানায় দায়ের করা বৈষম্যবিরোধী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট মামলায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...