সংবাদ শিরোনাম :
সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি ইবিতে আরবি ভাষা দক্ষতা মূল্যায়ন ও একাডেমিক সম্প্রসারণে বিশেষ কর্মসূচি পোশাক শ্রমিকদের ওপর পুলিশের হামলার ইবি ছাত্র ইউনিয়নের নিন্দা প্রতিবাদ সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালিউল্লাহ ঢাকার তেজগাঁও থেকে গ্রেফতার নারায়ণগঞ্জে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের ব্যারিকেড ভেঙে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ শ্রমিক অসন্তোষ ঘিরে নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে মহানগর যুবদল নেতা কে এম মাজহারুল আলম জোসেফ শ্রমিক অসন্তোষ ঘিরে নাশকতা ঠেকাতে পঞ্চবটিতে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সতর্ক অবস্থান শ্রমিক অসন্তোষকে পুঁজি করে নাশকতার পরিকল্পনা, গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য অন্যায়ের কাছে জামায়াত মাথা নত করবে না ” ~ ডা. শফিকুর রহমান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
oplus_0

সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।।

বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ মনির হোসেনের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দীন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

এসময় প্রধান অতিথি ও নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান স্কুলের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।

প্রধান অতিথি রিয়াদ মোহাম্মদ চৌধুরী তার বক্তব্য বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করবেন।
বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের সহযোগিতা কামনা করার আশ্বাস দেন এবং কমিটিকে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন।

সকলের সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম,
সেলিম,ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য তুষার আহম্মেদ মিঠু

সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়নগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল হক আশু, ফতুল্লা ইউনিয়ন ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য উম্মে তাহেরা আঁখি, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল বাতেন, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজি মাইনউদ্দিন, শরিফ, সচিন,রাজিয়া,নাছিম,হিরা প্রমুখ।

পরিচিতি সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..