সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে ২০২৬ সালের বৃক্ষ মেলার সমাপ্তি, প্রথম নগর কানন নার্সারি আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা ইয়াবা সেবনের দৃশ্য দেখে ফেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক  সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী রিমান্ডে নেয়া হচ্ছে ডনকে, তিন দশক পর উন্মোচিত হবে সালমান শাহ হত্যার জট? রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানাতে গেলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গোল মোহাম্মদ সরদার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা হলেন জুয়েল আরমান ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ যুবদল নেতাদের হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার!
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ২০২৬ সালের বৃক্ষ মেলার সমাপ্তি, প্রথম নগর কানন নার্সারি

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, বন বিভাগ ও নার্সারি মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ সালের বৃক্ষ মেলার সমাপ্তি হয়েছে। মেলায় বিভিন্ন নার্সারি ও বৃক্ষপ্রেমীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এবারের বৃক্ষ মেলায় নগর কানন নার্সারির উদ্যোক্তা আরিফ মিহির প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন। মেলায় বিভিন্ন প্রজাতির গাছ, ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রদর্শন ও বিক্রির মাধ্যমে দর্শনার্থীদের আকৃষ্ট করে নগর কানন নার্সারি।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী বন সংরক্ষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া বৃক্ষপ্রেমী অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপুসহ বিশিষ্ট অতিথিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বৃক্ষ মেলায় প্রথম হওয়ার অনুভূতি প্রকাশ করে নগর কানন নার্সারির উদ্যোক্তা আরিফ মিহির বলেন, এই অর্জন তার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানো এবং বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করাই তার মূল লক্ষ্য।

আয়োজকরা বলেন, পরিবেশ রক্ষা ও সবুজ নারায়ণগঞ্জ গড়ে তুলতে বৃক্ষ মেলার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও ব্যাপকভাবে করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..