আধুনিক প্রযুক্তি, উন্নতমানের সার্ভিসিং সুবিধা ও গ্রাহকবান্ধব বিক্রয়োত্তর সেবার প্রতিশ্রুতি নিয়ে প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের ভূইগড়ে যাত্রা শুরু করেছে র্যাংকন গ্লোবাল ট্রাকস লিমিটেড অনুমোদিত 3S সেন্টার ‘এম এইচ মোটরস’।
শনিবার (২৯ আগস্ট) জমকালো আয়োজনের মধ্য দিয়ে জ্যাক মোটরসের (JAC Motors) অনুমোদিত পরিবেশক র্যাংকন গ্লোবাল ট্রাকস লিমিটেডের তত্ত্বাবধানে পরিচালিত নতুন এই 3S সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেন্টারটির উদ্বোধন করেন র্যাংকন গ্লোবাল ট্রাকস লিমিটেডের প্রধান নির্বাহী জনাব সত্যজিত সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এইচ মোটরসের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মনির। এছাড়া উপস্থিত ছিলেন র্যাংকন গ্লোবাল ট্রাকস লিমিটেডের হেড অব সেলস জনাব গোলাম সরওয়ার হোসেন এবং হেড অব আফটার সেলস জনাব মো. শহীদ হোসেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহন মালিক ও চালকবৃন্দ এবং পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‘এম এইচ মোটরস’-এর 3S সেন্টারে JAC Motors-এর যানবাহনের জন্য রাখা হয়েছে আধুনিক ও মানসম্মত সার্ভিসিং সুবিধা। দক্ষ ও প্রশিক্ষিত টেকনিশিয়ানদের মাধ্যমে দ্রুত এবং নির্ভরযোগ্য সেবা দেওয়ার পাশাপাশি গ্রাহকদের জন্য জেনুইন স্পেয়ার পার্টস সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রতিষ্ঠানটির বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে চালক ও গ্রাহকদের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ অপেক্ষা ও বিশ্রামের ব্যবস্থা। JAC-এর গাড়ি সার্ভিসিংয়ের জন্য নিয়ে আসা চালকরা সার্ভিস চলাকালে ওয়েটিং রুমে বিশ্রাম নেওয়ার পাশাপাশি সময় কাটাতে পারবেন ক্যারম ও লুডু খেলে। ফলে দীর্ঘ সময় অপেক্ষার সময়টুকুও হবে আনন্দদায়ক, স্বস্তিদায়ক এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ অপেক্ষার।
শুধু JAC Motors-এর গাড়িই নয়, গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে অন্যান্য প্রতিযোগী ব্র্যান্ডের গাড়িও সার্ভিসিং করার সুযোগ রাখা হয়েছে এই সেন্টারে। এতে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকার পরিবহন মালিক ও চালকদের জন্য একটি পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য সার্ভিসিং সেন্টার হিসেবে ‘এম এইচ মোটরস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সার্ভিসিংয়ের পাশাপাশি ‘এম এইচ মোটরস’-এ রয়েছে JAC Motors-এর ট্রাক বিক্রয়ের সুবিধাও। প্রতিষ্ঠানটির সেলস সেন্টার থেকে ১.৫ টন ও ৩ টন ক্ষমতাসম্পন্ন JAC ট্রাক নগদ অর্থের পাশাপাশি সহজ কিস্তিতে কেনার সুযোগ থাকছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নারায়ণগঞ্জসহ আশপাশের অঞ্চলের গ্রাহক এবং পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য নির্ভরযোগ্য সার্ভিস, জেনুইন স্পেয়ার পার্টস এবং উন্নতমানের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
তারা বলেন, “আমাদের লক্ষ্য নারায়ণগঞ্জসহ আশপাশের অঞ্চলের গ্রাহক ও পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য নির্ভরযোগ্য সার্ভিস ও স্পেয়ার পার্টস নিশ্চিত করা এবং সর্বোচ্চ মানের সেবা প্রদান করা।” এম এইচ মোটরস
ঠিকানা: পূর্ব কাজিপাড়া, ভূইগড়, নারায়ণগঞ্জ।
মোবাইল: ০১৭১২-২১২২৬৪
সংশ্লিষ্টরা আশা করছেন, আধুনিক সুযোগ-সুবিধা, প্রশিক্ষিত জনবল, জেনুইন স্পেয়ার পার্টস এবং গ্রাহকবান্ধব পরিবেশের সমন্বয়ে ভূইগড়ে প্রতিষ্ঠিত ‘এম এইচ মোটরস’ নারায়ণগঞ্জের পরিবহন খাতে সেবা ও আস্থার নতুন ঠিকানা হিসেবে জায়গা করে নেবে।
আপনার মন্তব্য প্রদান করুন...