সংবাদ শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলে ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীরা মুন্সীগঞ্জ ও চাঁদপুরে মেঘনায় নৌ ডাকাত এক আতঙ্কের নাম শামিম ওরফে কাইল্লা শামীম রুহুল কবির রিজভীকে নারায়ণগঞ্জ তাঁতীদলের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জে আধুনিক সেবার নতুন দিগন্ত ভূইগড়ে র‌্যাংকন গ্লোবাল ট্রাকস অনুমোদিত 3S সেন্টার ‘এম এইচ মোটরস’-এর শুভ উদ্বোধন নারায়ণগঞ্জে কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নারায়ণগঞ্জে ২০২৬ সালের বৃক্ষ মেলার সমাপ্তি, প্রথম নগর কানন নার্সারি আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা ইয়াবা সেবনের দৃশ্য দেখে ফেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক  সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলে ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীরা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত আনন্দ মিছিলে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছেন মহানগরের ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় নগরীর মিশনপাড়া হোসিয়ারী সমিতির সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিতাইগঞ্জ পুল পার হয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সামনে গিয়ে শেষ হয়।

১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. নাসিরুদ্দীনের নেতৃত্বে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন। এ সময় তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন নগরীর রাজপথ।

এ আনন্দ মিছিলে ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিগত দিনের আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থেকে বলিষ্ঠ ভূমিকা রাখা পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এসব নেতাকর্মীর অংশগ্রহণ মিছিলকে আরও প্রাণবন্ত করে তোলে। দলের দুঃসময়ে রাজপথে থাকা ত্যাগী নেতাকর্মীদের উপস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

মিছিলে আরও উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো. আব্দুর রাজ্জাক টুটুল, সিনিয়র সহ-সভাপতি নুরুল কাদির সোহাগ, আব্দুস সামাদ, সহ-সভাপতি মো. আলতাফ, ডা. জাকির, সহ-সাধারণ সম্পাদক মো. জাকির মোল্লা, মো. রুমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাদল, যুবদলের সাধারণ সম্পাদক মো. আলফু প্রধান, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মো. নাজমুল রায়হান, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির ক্রীড়া সম্পাদক মো. রুপম এবং যুবদল নেতা মো. নজরুল ইসলাম, শ্রমিক দল নেতা মোহাম্মদ শাহিন, বিএনপি নেতা ডাঃ তাইজুল, নারায়ণগঞ্জ মহানগর জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মিনার আহাম্মেদ, বিএনপি নেতা জুম্মনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এদিকে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মূল আনন্দ মিছিলের নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আনন্দ মিছিলকে ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নগরীর বিভিন্ন সড়কে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

১৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের দিন নয়, এটি দলের আদর্শ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামের অঙ্গীকারকে আরও দৃঢ় করার দিন। বিগত দিনের মতো আগামীতেও রাজপথে ঐক্যবদ্ধভাবে দলের সকল কর্মসূচিতে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..