সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুর ৮ নং ওয়ার্ডে দোয়া ও তবারক বিতরণ রাজনৈতিক অভিভাবক তারেক রহমানকে কন্যার বিয়ের দাওয়াত দিলেন মহানগর বিএনপির সদস্য সচিব টিপু ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

বগুড়া শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে- বাদশা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর সভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আমাদের শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে। তাদের আত্মত্যাগের কারণেই গত ৫ আগষ্ট দেশে ফ্যাসিবাদ স্বৈরাচারের পতন হয়েছে। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা সম্ভব হচ্ছে। কিন্তু তাদের অপতৎপরতা থেমে নেই। ষড়যন্ত্র এখনো চলছে। আগামীতে সাম্য, গণতন্ত্র ও মানবিক বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে সজাগ থাকতে হবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১টার দিকে শেরপুর শহরের টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ হলরুমে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে স্মরণসভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কেএম মাহবুবার রহমান হারেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. শাহাদত হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি ও কলেজ গর্ভনিং বডির সদস্য মো. পিয়ার হোসেন পিয়ার, কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান।
এসময় সম্মানিত অতিথি হিসাবে উপজেলা বিএনপি নেতা ও বাসষ্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ মাহবুবুর আলম হিরু, বিএনপি নেতা জাহিদুর রহমান টুলু, মামনুর রশিদ আপেল, নজরুল ইসলাম জাকি, যুবদল নেতা সাহাবুল করিম, স্বেচ্ছাসেবক দল নেতা কাওছার কলিন্স প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক মাহমুদুল হাসান শাহীন। শেষে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি:

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..