সংবাদ শিরোনাম :
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাতক সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ স্বামী স্ত্রীর মৃত্যু

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ স্বামী স্ত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবাসিক গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ ০৪ ফেব্রুয়ারি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।

মৃত ব্যাক্তিরা হলেন রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার শামসুল হকের ছেলে শামিম ইসলাম ও তার স্ত্রী জাহানারা। তারা রুপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট কাউয়ারচর নয়াপাড়া এলাকার আবু মুসা মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গত শনিবার ভোরে আবু মুসা মিয়ার ভাড়াটিয়া বাড়িতে বিকট শব্দে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় ঘরে থাকা স্বামী শামীম মিয়া ও স্ত্রী জাহানারা দগ্ধ হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি করান। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। মৃতদের লাশ তাদের গ্রামের বাড়ি রংপুরে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, গ্যাসলাইন বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ওই ঘটনায় দগ্ধ শামীম ইসলাম ও তার স্ত্রী জাহানারা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাদের লাশ পরিবারের অনুরোধে বিনা সুরতহালেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..