সংবাদ শিরোনাম :
ফতুল্লায় গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেল ব্যাংক টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার ঘিরে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ দেশব্যাপী ফ্যাসিবাদী শক্তির নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসায় সহযোগিতা চান ইবি শিক্ষার্থী ইবিতে ‘আসমা সাদিয়া রুনার’ স্মরণে সেমিনার লাইব্রেরি উদ্বোধন ইবিতে শিক্ষক নিয়োগে শর্ত শিথিল ইবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রীর জাপান ফেরার ফ্লাইটে পাঁচ কারিগরি ত্রুটি, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শেখ হাসিনাকে ফেরাতে ভারতের দুই শর্ত, সেনাবাহিনীর মাধ্যমে প্রত্যাবর্তনের প্রস্তাব ফতুল্লার কায়েমপুরে চাঁদাবাজির অভিযোগ, ব্যবসায়ীদের পাশে এনসিপি প্রতিনিধি রাকিব
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার ঘিরে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একপর্যায়ে বিক্ষুব্ধ হামলাকারীরা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের ছিনিয়ে নিয়ে যায়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে ও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে লোকজন জড়ো করা হয়।
পরে জড়ো হওয়া লোকজন গ্রেফতার ব্যক্তিদের ছাড়িয়ে নিতে থানার দিকে অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে। একপর্যায়ে হামলাকারীরা থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং আটক নেতাকর্মীদের ছাড়িয়ে নিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় থানার নিরাপত্তা পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ, হতাহতের ঘটনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..