সংবাদ শিরোনাম :
আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’ মাহাবুব হোসেন কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত রিয়াদ মোঃ চৌধুরী বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বীয় পদে বহাল ফতুল্লায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল-স্বর্ণালংকার লুটের অভিযোগ ‘মাদকের বিরুদ্ধে কথা বললে প্রাণে মেরে ফেলা হবে’ হুমকি, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সম্মাননা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

আওয়ামী লীগের দোসর ফেরদাউসের মুখোশ উন্মোচন –  বিএনপি নেতা মাজেদুলের ক্ষোভ প্রকাশ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩৮১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

“মুখোশধারী ফেরদাউস আসলে আওয়ামী দালাল”

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান আসলে আওয়ামী লীগের এজেন্ট—এমনই কঠোর অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য  মাজেদুল হক মাজু।

তিনি বলেন, আওয়ামী লীগের দোসর ফেরদাউস এক সময় শামীম ওসমান পরিবারের ছায়াতলে থেকেছেন। কুখ্যাত গডফাদার শামীম ওসমান, তার ভাই সেলিম ওসমান এবং ছেলে অয়ন ওসমানের সঙ্গে ছিল ফেরদাউসের গা ঘেঁষা সম্পর্ক। এমনকি আলীরটেক ইউনিয়ন পরিষদের নির্বাচনে ফেরদাউস স্ব শরীরে নৌকার পক্ষে মাঠে নেমে প্রচারণা চালিয়েছেন।

মাজেদুল হক মাজুর ভাষায়, “ছাত্রজগতের আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হলে ফেরদাউস রাতারাতি রঙ বদলে আওয়ামী লীগের সমালোচক সাজলেন। অথচ সত্য হলো—তলে তলে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের নীলনকশা বাস্তবায়ন করছেন। এই ভণ্ডামির রাজনীতি বিএনপি ও গণমানুষ কখনোই মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “ফেরদাউসের মতো রাজনৈতিক দালালদের কারণে দেশ আজ বারবার প্রতারিত হয়েছে। তার আসল চেহারা মানুষকে জানতে হবে। ফেরদাউস মূলত আওয়ামী লীগের মুখোশধারী এজেন্ট, যার কাজই হচ্ছে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করা।”

বিএনপি নেতা মাজেদুল হক মাজুর এই বক্তব্য নারায়ণগঞ্জে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে বলছেন, ফেরদাউস আসলে ক্ষমতার দালালি আর সুযোগসন্ধানী রাজনীতির জঘন্য উদাহরণ।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..