বগুড়া সদর উপজেলার মথুরা, মহাস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১০ জুলাই) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা ইন্সটিটিউট এবং শহীদ জিয়াউর রহমান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব মাফতুন আহমেদ খান রুবেল।
দোয়া মাহফিলে মরহুম নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...