সংবাদ শিরোনাম :
গোগনগরে আওয়ামী লীগের দোসররা এখন বিএনপি নেতাদের শেল্টারে শিশু ধর্ষণচেষ্টার অভিযুক্তকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন নির্মাণের ১০ দিনের মাথায় সড়কের পিচ উঠে যাচ্ছে, অনিয়মের অভিযোগে বিক্ষোভ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও কোকোর রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন, বিয়ের দাবি ও সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই—উদ্বিগ্ন এলাকাবাসী আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার, রয়টার্সকে দীর্ঘ সাক্ষাৎকারে নানা দাবি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কায়েমপুরে জুমার নামাজ আদায় শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়, পানির সংকট নিরসনের আশ্বাস দিলেন এমপি আব্দুল্লাহ আল আমিন
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

গোগনগরে আওয়ামী লীগের দোসররা এখন বিএনপি নেতাদের শেল্টারে

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন গোগনগর ইউনিয়নের আওয়ামী লীগের ডেবিলরা এখন বিএনপি নেতাদের শেল্টারে থেকে দিব্যি ঘুরে বেড়াচ্ছে বলে সংবাদ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, সদর থানা কৃষক দলের সভাপতি কাশেম সম্রাট,সাধারণ সম্পাদক মোঃ রানা,মোঃ ফয়সাল, আওয়ামী লীগের দোসর আবজল ও বাবু গংরা ছিল নারায়নগঞ্জের গডফাদার শামীম ওসমানের একমাত্র পুত্র অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহযোগী।
বিগত আওয়ামী লীগের শাসনামলে উক্ত কৃষক দলের নেতাদের অত্যাচারে এলাকার মানুষ ভয়ে তটস্থ থাকতো।পান হতে চুন খসলেই চলতো অত্যাচারের ষ্টীম রোলার।এলাকায় চুরি,ডাকাতি,ছিনতাই,মাদক ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা।
অয়ন ওসমানের প্রভাবে বিএনপি নেতা কর্মীরা ছিল কোন ঠাসা।গোগনগর ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি আক্তার হোসেনের ছোট ভাই মোফাজ্জল হোসেন ছিল শামীম ওসমানের ক্যাশিয়ার,দ্বিতীয় পুত্র ছিল অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আহম্মেদ কাওছারের ডান হাত।আবজল ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সেলিম ওসমানের লাঙ্গলের পক্ষে কাজ করেছিল।এখন তারাই গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেনের শেল্টার পেয়ে বহাল তবিয়তে রয়েছে।
এদের প্রত্যেকের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতা হত্যা মামলা রয়েছে বলে জানা যায়।
উল্লেখিত বাহিনী ও তাদের শেল্টার দাতাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান সচেতন এলাকাবাসী সহ বিএনপির নেতাকর্মীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..