সংবাদ শিরোনাম :
গোগনগরে আওয়ামী লীগের দোসররা এখন বিএনপি নেতাদের শেল্টারে শিশু ধর্ষণচেষ্টার অভিযুক্তকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন নির্মাণের ১০ দিনের মাথায় সড়কের পিচ উঠে যাচ্ছে, অনিয়মের অভিযোগে বিক্ষোভ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও কোকোর রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন, বিয়ের দাবি ও সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই—উদ্বিগ্ন এলাকাবাসী আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার, রয়টার্সকে দীর্ঘ সাক্ষাৎকারে নানা দাবি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কায়েমপুরে জুমার নামাজ আদায় শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়, পানির সংকট নিরসনের আশ্বাস দিলেন এমপি আব্দুল্লাহ আল আমিন
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে পালনের লক্ষ্যে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ১৫তম অধিবেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জের হাজীগঞ্জ জুলাই স্মৃতি স্তম্ভ সংলগ্ন হাজীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন স্কুলের মিলনায়তনে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক আবু হাসান টিপু এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব এনআরবি মামুন। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত থেকে আগামী ৫ আগস্টের কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং সেই আন্দোলনের স্মৃতি সংরক্ষণে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণের বিষয়ে সভায় ঐকমত্য প্রকাশ করা হয়।
সভায় দিবসটি উপলক্ষে স্মরণসভা, দোয়া মাহফিল, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন এবং সার্বিক প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে উপস্থিত সদস্যরা গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে সমুন্নত রেখে আগামী ৫ আগস্টের সকল কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..