সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

আগামী ১৫ মার্চ ৩ লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা / ১৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

আগামী ১৫ মার্চ শনিবার নরসিংদীতে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। ৬-১১ মাস বয়সী এবং ১১-৫৯ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। এ বছর নরসিংদীর ৩ লাখ ৭১ হাজার ৪৫৮ শিশুকে খাওয়ানো হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল। জেলাজুড়ে ১ হাজার ৭ শত ৬৪ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।

বুধবার (১২ মার্চ) সকালে নরসিংদীর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সিভিল সাজর্ন ডা. সৈয়দ মো: আমিরুল হক শামীম। এসময় জানানো হয়, প্রতি ৬ মাস পরপর ভিটামিন-এ’র ক্যাম্পেইন অনুষ্ঠিত হলেও উদ্বুদ্ধ পরিস্থিতিতে গত ক্যাম্পেইন করা সম্ভব হয়নি। তাই আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য ভিটামিন ক্যাম্পেইন অতিব জরুরী। তাই সকল কর্মীদের যথাযথ দায়িত্বশীল হবার পাশাপাশি শিশুদের অভিভাবকদের গুরুত্ব সহকারে ভিটামিন খাওয়ানোর পরামর্শ দেয়া হয়। কেন্দ্রের পর্যাপ্ত নিশ্চিতের পাশাপাশি অধিকতর সুবিধা নিশ্চিত করার কথাও জানানো হয়।

এসময় নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..