নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
স্বপ্নবাংলা নিউজ ডেস্ক
/ ২২
বার পঠিত
প্রকাশিত সময় :
বুধবার, ২৪ জুন, ২০২৬
শেয়ার করুন
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছোরা এবং লুণ্ঠিত টাকার মধ্যে নগদ ৯০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমানের নেতৃত্বে বুধবার (২৪ জুন) ভোর ৪টা ১৫ মিনিটে চর সৈয়দপুর এলাকার লাইলী পাগলীর মাজার সংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. সিহাদ (২৭) ও রিয়াদ (২৬)। তারা উভয়েই চর সৈয়দপুর এলাকার বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছোরা এবং লুণ্ঠিত টাকার মধ্যে নগদ ৯০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য প্রদান করুন...