সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

আজমেরী ওসমানের ক্যাডার হাজী রিপনের পুত্র রাফী এবং ঘনিষ্ঠ বন্ধু  জিশাদের তান্ডব, চাঁদা না পেয়ে গ্যারেজ মালিকের উপর হামলা 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩২১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ মে, ২০২৫

আজমেরী ওসমানের ক্যাডার হাজী রিপনের পুত্র রাফী এবং ঘনিষ্ঠ বন্ধু  জিশাদের তান্ডব, চাঁদা না পেয়ে গ্যারেজ মালিকের উপর হামলা

আজমেরী ওসমানের ক্যাডার হাজী রিপনের পুত্র কিশোরগ্যাংলিডার রাফী এবং জিশাদের তান্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ।

গত ৮মে বৃহস্পতিবার রাতে শহরের জামতলা এলাকার আমবাগান নজরুলের গ্যারেজে চাদার দাবিতে হামলা চালায় রাফি জিশাদের সন্ত্রাসী বাহিনী ।

রাফি জিশাদের দাবিকৃত চাঁদা না দিয়ে তর্কে জড়ালে এক পর্যায়ে হাজী রিপনের পুত্র রাফী এবং তার ঘনিষ্ঠ ছোটভাই জিশাদ ১০/১৫ জনের একটা গ্রুপ নিয়ে গ্যারেজে অতর্কিত হামলা করে মারধোর এবং কুপিয়ে জখম করে।
এ ঘটনায় গ্যারেজ মালিক নজরুল, তার ছেলে আবু সাইদ এবং সহকর্মী সোহেল সহ আরও কয়েকজন গুরুতর আহত হয়।

একসময়ে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের ভাই নাসিম ওসমানের ছেলে দূর্ধষ সন্ত্রাসী মাফিয়া ডন আজমেরী ওসমানের ক্যাডার ছিল হাজী রিপন। গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে গডফাদার ও তার সাঙ্গ পাঙ্গরা গা ঢাকা দিলেও তাদের চেলসচামুন্ডারা এখনও দাপিয়ে বেড়াচ্ছে নারায়ণগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লা। আর তাদের ভয় আতঙ্কিত সাধারণ জনগণ মুখ খুলতেও নারাজ। হাজী রিপনের ছেলে রাফি ও তার বাহিনীর হামলায় আহত হওয়ার পরও কেউই এ বিষয়ে মুখ খুলছে না।

ঘটনাটি নিয়ে এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..