গার্মেন্টস শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা যুবদল। এরই ধারাবাহিকতায় দলীয় নির্দেশনা ও কমান্ড অনুসরণ করে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের গুরুত্বপূর্ণ পঞ্চবটি মোড়ে অবস্থান নেয় এনায়েতনগর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে পঞ্চবটি মোড়ে এ অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় শিল্পাঞ্চলকেন্দ্রিক গুরুত্বপূর্ণ সড়কে নেতাকর্মীদের সতর্ক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অবস্থান কর্মসূচিতে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা জানান, শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের যৌক্তিক আন্দোলনের প্রতি তাঁদের সমর্থন রয়েছে। তবে শ্রমিকদের দাবিকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল যেন শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে তাঁরা সজাগ রয়েছেন। শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধের লক্ষ্যেই তাঁদের এই অবস্থান।
এসময় অবস্থান কর্মসূচীর নেতৃত্বে ছিলেন
এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন। এছাড়াও আরও ছিলেন সাধারণ সম্পাদক খাইরুল আলম জসিম, সিনিয়র সহ সভাপতি লিটন চৌধুরী, সহ-সভাপতি আলম মাহমুদ, এনায়েতনগর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড যুব দলের সভাপতি রাসেল মাহমুদ, ৮ নং ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ রুবেল, যুবদল নেতা সারজিল ইসলাম অভি, রফিক, সোহরাব, সুমন, সাইদুল, ছাত্রদলের জুম্মান, আকাশ, সৈকত ও অন্যান্য নেতাকর্মী।
এদিকে জেলা যুবদলের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া, জেলা পরিষদ, শিবু মার্কেট, জালকুড়ি, ভূইগড় ও সাইনবোর্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়ও অবস্থান নেন জেলা যুবদলের নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা যায়, বিসিক শিল্পাঞ্চলকে কেন্দ্র করে পঞ্চবটি ও মাসদাইর এলাকায় যুবদলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি জেলা পরিষদের সামনের সড়ক, শিবু মার্কেট, জালকুড়ি, ভূইগড় ও সাইনবোর্ড এলাকাতেও তাঁদের সতর্ক অবস্থান ও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায়।
সংশ্লিষ্ট নেতাকর্মীরা জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন যেন কোনোভাবেই সহিংসতা, ভাঙচুর কিংবা নৈরাজ্যের দিকে পরিচালিত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন রাখাই তাঁদের কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...