সংবাদ শিরোনাম :
আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’ মাহাবুব হোসেন কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত রিয়াদ মোঃ চৌধুরী বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বীয় পদে বহাল ফতুল্লায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল-স্বর্ণালংকার লুটের অভিযোগ ‘মাদকের বিরুদ্ধে কথা বললে প্রাণে মেরে ফেলা হবে’ হুমকি, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সম্মাননা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

কমেন্টে চুদ লিং পং বলায় সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৫ জন আহত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৭৫০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকায় ফেসবুক পোস্টে মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ সংঘর্ষে গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন। গুলিবিদ্ধ শহিদুল ওরফে ডাকাত শহিদুলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি তারাব পৌরসভার বরাব ছাপরা মসজিদ এলাকার আল ইসলামের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রসুলপুর এলাকার মৃত সুজাত আলীর ছেলে সাকিবুল হাসান ‘রূপগঞ্জ মানবাধিকার সংস্থার সদস্য’ হওয়ার বিষয়টি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। ওই পোস্টে একই এলাকার আবু দায়েন প্রধানের ছেলে এবং ৯নং ওয়ার্ড ছাত্রদল উত্তরের সাবেক সভাপতি মাহিম মিরাজ “চুদ লিং পং” লিখে মন্তব্য করেন। এ মন্তব্যকে কেন্দ্র করেই রাতে সাকিবুল হাসান ও মাহিম মিরাজের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে উভয় পক্ষের লোকজন পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় সাকিবুলের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এসময় সাবেক যুবলীগ নেতা শহিদুল ইসলাম ওরফে ডাকাত শহিদুল মাহিমের পক্ষে সংঘর্ষে অংশ নেন এবং গুলিবিদ্ধ হন।

“আমি বাংলাদেশ মানবাধিকার কমিশন রূপগঞ্জ শাখার সদস্য নির্বাচিত হই—এ খবরটি আমি নিজের ফেসবুকে পোস্ট করি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্থানীয় যুবদল নেতা রবিউলের ভাগিনা সন্ত্রাসী মাহিম মিরাজ ওই পোস্টে আপত্তিকর মন্তব্য করে। আমি প্রতিবাদ জানালে মাহিম তার ক্যাডার বাহিনী নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়, ভাঙচুর ও লুটপাট করে। সংঘর্ষের সময় রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহিদুলও অস্ত্র নিয়ে তাদের সঙ্গে ছিল। নিজের গুলি নিজেই ছুড়ে গুলিবিদ্ধ হন শহিদুল। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই,” অভিযোগ করেন সাকিবুল।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “ফেসবুক পোস্টে মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই পক্ষের প্রায় পাঁচজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় উভয় পক্ষের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..