সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

চাঁদা না পেয়ে ব্যবসায়ী সাজ্জাদুর রহমানের উপর হামলার অভিযোগ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ বাজারে চাঁদা না পেয়ে ব্যবসায়ী সাজ্জাদুর রহমানের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সিলেট পুলিশ সুপার বরাবরে সাজ্জাদুর রহমান লিখিত অভিযোগ দাখিল করে তা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সাজ্জাদুর রহমান (৪৩) নক্তিপাড়ার মৃত মঈন উদ্দিনের ছেলে। তিনি একজন ইট,বালু,পাথর ও ফার্নিচার ব্যবসায়ী।

গত ৩০ অক্টোবর পুলিশ সুপার বরাবরে লিখিত
অভিযোগ করেন সাজ্জাদুর রহমান।

অভিযোগ থেকে জানা যায়, গত ৫ অক্টোবর সাজ্জাদুর রহমানের কাছে বালু পাথর ও ফার্ণিচার ব্যবসা বাবত ১ লক্ষ চাঁদা দাবি করেন দর্পনগর পশ্চিমের মৃত বখইর ছেলে দেলোয়ার (৩৫), ছোটফৌদের আফতাব উদ্দিনের ছেলে ইয়াহহিয়া (৪০) ও দর্পনগর পশ্চিমের মৃত জয়নাল আবেদীনের ছেলে পারুল (৩৫)সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন।

তখন সাজ্জাদুর রহমান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

গত ২৭ অক্টোবর সকাল ১০ ঘটিকার দিকে মমতাজগঞ্জ বাজারস্থ ছোটফৌদের আফতাব উদ্দিনের ছেলে ইয়াহহিয়ার দোকানের পিছনে অভিযুক্তরা সাজ্জাদুর রহমানকে ডেকে নিয়ে আবারও চাঁদা দাবি করেন। তখন সাজ্জাদ চাঁদা দিতে আবারও অস্বীকৃতি জানালে তার উপর ন্যাক্ষারজনক হামলা করা হয়। দেশীয় অস্ত্রসহ নিয়ে তার উপর হামলা করে হামলাকারীরা তার কাছ থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে
সাজ্জাদুর রহমানের শোর চিৎকারে স্থানীয় নক্তিপাড়ার আব্দুল আহমদের ছেলে জামাল উদ্দিন (৪০), মৃত গোলাম রব্বানীর ছেলে নূরুজ্জামান (৫০), নারায়নপুরের মৃত নিমার আলীর ছেলে সোহেল আহমদ,কেউটি হাওরের দিলন আরও কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করেন।

সাজ্জাদুর রহমান গত ৩০ অক্টোবর পুলিশ সুপার বরাবরে অভিযোগ দাখিল করে আসামীগণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার অনুরুধ জানিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..