সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে সহিংসতা রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামাত ফতুল্লায় গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেল ব্যাংক টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার ঘিরে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ দেশব্যাপী ফ্যাসিবাদী শক্তির নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসায় সহযোগিতা চান ইবি শিক্ষার্থী ইবিতে ‘আসমা সাদিয়া রুনার’ স্মরণে সেমিনার লাইব্রেরি উদ্বোধন ইবিতে শিক্ষক নিয়োগে শর্ত শিথিল ইবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রীর জাপান ফেরার ফ্লাইটে পাঁচ কারিগরি ত্রুটি, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শেখ হাসিনাকে ফেরাতে ভারতের দুই শর্ত, সেনাবাহিনীর মাধ্যমে প্রত্যাবর্তনের প্রস্তাব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

হুমায়ুন কবির ফরিদী / ৬৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে জগন্নাথপুরে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

দেশের অন্যান্য স্থানের ন্যায় ২৮ শে সেপ্টেম্বর মহাষষ্ঠী পূঁজার মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জের একটি পৌর সভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শ্রী শ্রী জিউর আখড়া সহ উপজেলায় ৩৭ টি পূঁজা মণ্ডপে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রধান উৎসব সার্বজনীন শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। ২রা অক্টোবর বিজয়া দশমীতে ঢাক-ঢোল ও কুল আর মন্দিরার বাজনা বাজিয়ে শোভাযাত্রার মাধ্যমে উপজেলার বিভিন্ন নদ-নদী ও পুকুরে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী সার্বজনীন শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্বরত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..