সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা এনায়েতনগরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড়দের পাশে বিএনপি নেতৃবৃন্দ জার্সি, প্যান্ট, বুট, ফুটবলসহ প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী বিতরণ আসন্ন ইউপি নির্বাচনে গোয়ালমারী ইউনিয়ন সফল চেয়ারম্যান মান্নান প্রধান সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশাী। উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা ধরে রাখতে চান মান্নান প্রধান, প্রত্যাশা গোয়ালমারাবাসীর দোয়া ও ভালোবাসা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয় উদ্বোধন রুহুল আমিন সিকদার ও আনিসুর রহমানের ওপর ন্যাক্কারজনক হামলায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের তীব্র নিন্দা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলে ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীরা মুন্সীগঞ্জ ও চাঁদপুরে মেঘনায় নৌ ডাকাত এক আতঙ্কের নাম শামিম ওরফে কাইল্লা শামীম
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

জগন্নাথপুর পৌর সভার ২১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ / ৯৯২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

জগন্নাথপুর পৌর সভার ২০২৫-২০২৬ অর্থ বছরের ২১কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা উপলক্ষে আজ ২১শে জুলাই  রোজ সোমবার  দুপুরে পৌর মিলনায়তনে পৌর সভার প্রশাসক মোঃ বরকত উল্লাহ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত পৌর সচিব সতীশ গোস্বামীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, জগন্নাথপুর পৌর সভার প্রকৌশলী হেলাল আবেদীন, জগন্নাথপুর প্রেসক্লাব এর সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি, কোষাধ্যক্ষ হিফজুর রহমান তালুকদার জিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক শাহজাহান মিয়া, সাংবাদিক গোবিন্দ দেব, আব্দুল ওয়াহিদ ও শাহ ফুজায়েল আহমদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোঃ আলী হোসেন।
সভায় ২০২৫-২০২৬ অর্থ বছরের ২১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন পৌর সভার পৌর প্রশাসক মোঃ বরকত উল্লাহ। এই বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা, রাজস্ব আয় ধরা হয়েছে ২কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ১৮ কোটি ৪২ লাখ টাকা, রাজস্ব ব্যয় দেখানো হয় ২কোটি ৮৬লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ৪২ লাখ টাকা, মোট ব্যায় ২১ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা ও বাজেটে সার্বিক উদ্বৃত্ত দেখানো হয়েছে ১০ লাখ টাকা।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সভাপতি হুমায়ূন কবির, সদস্য রিয়াজ রহমান, সাংবাদিক অমিত দেব, সাংবাদিক আমিনুর রহমান জিলু, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সদস্য মুকিম উদ্দিন, সাংবাদিক আমিনুল হক শিপন, আলী হোসেন, তৈয়বুর রহমান, অসীত রায় প্রমূখ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ও পৌর সভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..