সংবাদ শিরোনাম :
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাতক সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিত কমিটি গঠনের প্রতিবাদে বক্তাবলী ইউনিয়ন কৃষক দলের সংবাদ সম্মেলন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন কৃষক দলের ত্যাগী, পরীক্ষিত ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের চিহ্নিত দোসরদের অন্তর্ভুক্ত করে বিতর্কিত কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় বক্তাবলী ইউনিয়নের মধ্যনগর এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে যারা জেল-জুলুম, নির্যাতন ও মামলা-হামলার শিকার হয়েও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নীতি ও আদর্শ বুকে ধারণ করে কেন্দ্র ঘোষিত প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন, পরিকল্পিতভাবে তাদের বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে টাকার বিনিময়ে বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিদের দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে, যা সম্পূর্ণ ঘৃণ্য ও অগ্রহণযোগ্য।

নেতারা আরও বলেন, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জুয়েল আরমান ও সদস্য সচিব সুমন মিয়ার স্বাক্ষরে আওয়ামী লীগ নেতা আক্কেল আলীকে আহ্বায়ক এবং আওয়ামী লীগ নেতা জাকারিয়াকে সদস্য সচিব করে বক্তাবলী ইউনিয়ন কৃষক দলের যে কমিটি ঘোষণা করা হয়েছে, তা দলের আদর্শ ও গঠনতন্ত্রের পরিপন্থী। যেসব ব্যক্তি অতীতে কখনো কোনো আন্দোলন, সংগ্রাম, মিটিং কিংবা মিছিলে অংশগ্রহণ করেননি, বরং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন, তারা কীভাবে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃত্বে স্থান পান তা বোধগম্য নয়।
সংবাদ সম্মেলন থেকে বক্তাবলী ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীরা অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ দায়েরসহ পরবর্তী কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা। একই সঙ্গে এই বিতর্কিত কমিটিকে কেন্দ্র করে এলাকায় কোনো ধরনের দাঙ্গা-হাঙ্গামা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায় দায়িত্ব সংশ্লিষ্ট থানা কমিটিকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু তাহের প্রধান, সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন (৩নং ওয়ার্ড), সিনিয়র সহ-সভাপতি মো. হোসেন সরদার (১নং ওয়ার্ড), সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন ভাণ্ডারী, ১নং ওয়ার্ডের প্রচার সম্পাদক মো. দুলাল, মোহাম্মদ বিপ্লব, মো. ফরহাদ, মো. মোক্তার হোসেন প্রদান, মো. জুয়েল মালসহ ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..