সংবাদ শিরোনাম :
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাতক সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

পঞ্চবটি মুক্তারপুর ফ্লাইওভার নির্মান কর্তপক্ষের খামখেয়ালীতে পথে পথে মানুষের দূর্ভোগ 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

নারায়নগঞ্জের ফতুল্লার পঞ্চবটি থেকে মুক্তারপুর চাইনিজ কোম্পানী কর্তৃক ফ্লাইওভার নির্মানে খামখেয়ালী পনার অভিযোগ পাওয়া গেছে ৷ এই ফ্লাইওভার নির্মানের ফলে পঞ্চবটি থেকে বিসিক , ভোলাইল , কাশীপুর , হাটখোলা থেকে মুক্তারপুর কিছু অংশ বৃষ্টি আসলে পেক কাঁদা নোংড়ায় সয়লাব আর বৃষ্টি না থাকলে ধূলা বালি তে সয়লাব হচ্ছে ৷ তাছাড়া তাদের কাজ করার সুবিদার জন্য ভারী ভারী সব যন্ত্রপাতি , ভেকু ,ক্রেন ও ভোলডোজার ব্যাবহার করায় যখন তখন বিনা নোটিশে তাদের সুবিধা মতো রাস্তা বন্ধ করে দিচ্ছে তারা ৷ ফলে রাস্তার দুই পাশে দিন থেকে গভীর রাত পর্যন্ত ক্ষনে ক্ষনে চলাচল বন্ধ করে দেয়ায যানজট লেগেই থাকছে ৷ আর এলাকা বাসী অভিযোগ করেছেন তারা সাড়া রাত ভারী যন্ত্রপাতি ও পাইলিং বোরিং মেশিন চালায় এছাড়া হেভী ক্রেন এবং ভোলডোজার ব্যাবহার করে যা অনেক উচ্চ শব্দ করে ও মাটিতে কম্পোন হয় যার ফলে শব্দ দূষনে রাস্তার দুই পাশে বাড়ী ঘরের মানুষের রাতের ঘুম হারাম শিশুরাও ঘুমের মধ্যে আতঁকে উঠেন ৷ বর্তমানে গত দুই দিন বৃষ্টি হওয়ায় রাস্তা ঘাট পেক কাদায় সয়লাব হয়ে গেছে সাধারন মানুষের হেটে চলার উপায় নেই ৷ ট্রাক সহ বিভিন্ন যানবাহন কাঁদায় আটকে যাচ্ছে ৷ অটো গাড়ী গুলো প্রতিদিন উল্টে পড়ে দূর্ঘটনা ঘটছে মানুষ আহত হচ্ছে ৷ মটর সাইকেল চলন্ত অবস্থায় পিছলে পড়ছে ৷ কাশীপুর মধ্যপাড়ায় মসজিদের মুসল্লিরা মসজিদের সামনের রাস্তায় কাঁদা পানি জমার কারনে ঠিক মতো নামাজ পড়তে যেতে পারছেন না ৷ তাদের অপরিকল্পিত কাজের কারনে কাশীপুর মধ্যে পাড়া এলাকার ড্রেনেজ ব্যাবস্থাও হুমকির মূখে পড়েছে তাদের নির্মান কাজের কারনে বহু বাসা বাড়ীর পয় নিষ্কাসন ও পানীর লাইন বন্ধ হয়ে অনেক বাড়ীতে জলাবদ্ধতা তৈরী হয়েছে ৷ এতে সাধারন মানুষের ক্ষোভ বাড়ছে ৷ অথচ রাস্তার দুই পাশে উচু পাকা রাস্তা করে যানবাহন ও মানুষের চলাচল নিশ্চিত করে মাঝখানে তাদের ফ্লাইওভার নির্মান করার কথা ৷ কিন্ত চাইনিজ কোম্পানী তাদের খেয়াল খুশী মতো কাজ করছে ফলে প্রতিদিন জন দূর্ভোগ বাড়ছে ৷ তাই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া জরুরী ৷

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..