সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের তত্বাবধানে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ  উদযাপন 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৮৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের তত্বাবধানে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ  উদযাপন করা হয়।

 

আজ ১৪ এপ্রিল ২০২৫ খ্রিঃ (সোমবার) সকাল ৯.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। উক্ত শোভাযাত্রা শেষে বিশেষ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাংলা নববর্ষ উপলক্ষে মেলার উদ্বোধনের মাধ্যমে নতুন বছরের সূচনা হয়।

উক্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মহোদয়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়, র‍্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব এইচএম সাজ্জাদ হোসেনসহ নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচ, বানরের লাঠি খেলা, সাপের খেলা, বায়োস্কোপসহ হারিয়ে যাওয়া বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ছিল।

ঘোড়ার গাড়ি, হাতী, পালকি ছিল যা দেখে ছোট ছোট ছেলে-মেয়েরা বাঙ্গালির হাজার বছরের কৃষ্টি-সংস্কৃতি উপলব্ধি করতে পেরেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..