সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর পদত্যাগের দাবিতে মানববন্ধন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২০৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

ঘউপাইকগাছায় উপজেলার রাড়ুলী ইউনিয়নের নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার বাঁকা বাজারে সর্বস্তরের ছাত্রজনতার ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, ৫ আগষ্ট নতুন স্বৈরাচার মুক্ত বাংলাদেশের জন্ম হলেও রাড়ুলী ইউনিয়নের রাতের আঁধারে ভোট চুরির নৌকার চেয়ারম্যান স্বৈরাচারী শাসক খুনি হাসিনার দোসর এমপি আক্তারুজ্জামান বাবুর ঘনিষ্ঠ, হাসিনার শক্তিশালী (এসএসএফ) এসপি তরিকুল ইসলাম এর পিতা এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর শাস্তি সহ পদত্যাগ জানিয়েছেন। এসময় বক্তব্য রাখেন, ব্যবসায়ী মো. শাহিন গাজী, রাড়ুলী ইউনিয়ন যুবদল নেতা মো. বাচ্চু গাজী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র মোঃ ইব্রাহীম গাজী, যুবদল নেতা ইকবাল হাসান, জেলা যুবদল সদস্য আব্দুল রাজ্জাক গাজী, ছাত্রশিবির নেতা ময়নুর সরদার, তুর্য মোড়ল, টিপু সুলতান, রফিকুল সরদার, সামাদ সিদ্দিকী, মো. ফাহিম হোসেন, হাফিজুর মোড়ল প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..