সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গ্রেফতার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হাবিবুর রহমান হাবু (৪২) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ও র‍্যাব-৬। মঙ্গলবার র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ ফেব্রুয়ারি দুপুরে ওই প্রতিবন্ধী তরুণী সোনারগাঁওয়ের নিজ বাড়ি থেকে পাশের গ্রামে যাওয়ার পথে অভিযুক্ত হাবিবুর রহমান হাবুর বাড়ির সামনে পৌঁছালে হাবু তাকে ঘরে ডেকে নেয়। এরপর জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর হুমকি দিয়ে ছেড়ে দেয়।

পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনারগাঁও থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত হাবু পলাতক ছিল। র‍্যাব তার অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরপর র‍্যাব-১১ ও র‍্যাব-৬ এর যৌথ অভিযানে সোমবার (১০ মার্চ) ঝিনাইদহ জেলার সদর থানাধীন গোয়ালপাড়া এলাকা থেকে হাবুকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..