সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

ফতুল্লার কাশীপুরে পাভেল হত্যা মামলার প্রধান আসামী রায়হান বাবু গ্রেফতার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে পাভেল নামের এক যুবককে বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামী রায়হান আহমেদ বাবু (২৯) কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) । শুক্রবার ১৮ এপ্রিল দুপুরে বরিশাল জেলার সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১। রায়হান আহমেদ বাবু কাশীপুর মধ্যপাড়া এলাকার মৃত ফিরোজ আহমেদ মতিনের ছেলে । এ নিয়ে এই হত্যা মামলায় দুই জন কে গ্রেফতার করা হলো। এর আগে র‌্যাব-১১ বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকা থেকে আরেক অভিযুক্ত জুবায়ের আহমেদ কে (২৮) গ্রেফতার করে। র‌্যাব-১১ এর অপারেশন অফিসার মো. গোলাম মোর্শেদ গ্রেফতারের বিষয় টি আজ জনতার কাগজ কে নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত রায়হান আহমেদ বাবু প্রাথমিক জিজ্ঞাসা বাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাবুকে ফতুল্লা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি ৷ জানা গেছে গত ৩০ মার্চ ঈদের চাঁদ রাতে ফতুল্লার কাশীপুরে নিজ বাড়ীর ছাদে মাদক ব্যাবসায়ী বাবু নেশা গ্রস্থ অবস্থায় বুকে পিস্তল ঠেকিয়ে বন্ধু পাভেল কে গুলি করে হত্যা করে লাশ রাস্তায় ফেলে পালিয়ে যায় ৷ পরে উওেজিত জনতা তার বাড়ী ঘর ভাংচুড় করে ৷

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..