বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আশগ্রামে আলেয়া খাতুন (৩৪) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (০৮ ডিসেম্বর ) বেলা ১১টার দিকে আশগ্রাম এলাকা থেকে নিহতের স্বামীর শয়নঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে শেরপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত গৃহবধূ আলেয়া খাতুন ভবানীপুর ইউনিয়নের আশগ্রামের আমিনুর ইসলামের স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
শেরপুর থানার পুলিম পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে। থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...