বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান হিসেবে বেনজির আহমেদ টিটুর নিয়োগে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির নেতা মেহেদী হাসান শ্যামল।
এক শুভেচ্ছা বার্তায় মেহেদী হাসান শ্যামল বলেন, “বেনজির আহমেদ টিটু একজন দক্ষ, সৎ ও দূরদর্শী নেতৃত্বের অধিকারী। তাঁর নেতৃত্বে বিসিক দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাঁর মেধা, সততা ও কর্মদক্ষতা দেশের শিল্পায়ন ও উদ্যোক্তা তৈরিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের শিল্পখাতকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে বেনজির আহমেদ টিটুর সফলতা কামনা করছি। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি।”
ফতুল্লা থানা বিএনপির নেতা মেহেদী হাসান শ্যামল বেনজির আহমেদ টিটুর নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করে তাঁকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আপনার মন্তব্য প্রদান করুন...