সংবাদ শিরোনাম :
বিসিক চেয়ারম্যান হিসেবে বেনজির আহমেদ টিটুকে ফতুল্লা থানা বিএনপি নেতা মেহেদী হাসান শ্যামলের শুভেচ্ছা ও অভিনন্দন” বেনজির আহমেদ টিটুকে মাসুকুল ইসলাম রাজিবের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দর থানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে ওসির অসদাচরণ ফতুল্লায় ২০ বোতল ফেনসিডিলসহ যুবরাজ গ্রেফতার বেনজীর আহমেদ টিটু বিসিকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইকবাল হোসেনের শুভেচ্ছা ও অভিনন্দন বিসিক চেয়ারম্যান হিসেবে বেনজীর আহমেদ টিটোর নিয়োগে সালাউদ্দিন দেওয়ানের অভিনন্দন গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা অতীতে যারা ছিলেন আওয়ামী লীগের পরীক্ষিত কর্মী, তারাই এখন বনে গেছেন বিএনপির ‘নিবেদিতপ্রাণ’! বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাতক সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বন্দর থানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে ওসির অসদাচরণ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দর থানায় পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের চরম অসদাচরণের শিকার হয়েছেন ‘বাংলাদেশ সমাচার’-এর বিশেষ প্রতিনিধি শেখ সুমন। একজন সংবাদকর্মীর সাথে ওসির এমন ঔদ্ধত্যপূর্ণ ও অপেশাদার আচরণে বন্দর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

​ঘটনার বিবরণে জানা যায়, গত ২৪ জুলাই শুক্রবার দুপুরে পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সংবাদ সংগ্রহের জন্য বন্দর থানায় যান সাংবাদিক শেখ সুমন। এ সময় তিনি থানার ওসি জামাল উদ্দিনের কাছে প্রয়োজনীয় তথ্য ও বক্তব্য চাইতে গেলে ওসি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তথ্য প্রদানে সহযোগিতার পরিবর্তে তিনি সাংবাদিকের সাথে অত্যন্ত বাজে ও দুর্ব্যবহারমূলক আচরণ করেন।

​অভিযোগ রয়েছে, ওসি জামাল উদ্দিন তথ্য অধিকার আইনের ভুল ব্যাখ্যা দিয়ে সাংবাদিকদের তথ্য দেওয়া থেকে বিরত থাকার কথা বলেন এবং তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, বন্দর থানায় ওসি জামাল উদ্দিন যোগদানের পর থেকেই নিয়মিতভাবে সাংবাদিকদের সাথে অসদাচরণ ও অপেশাদার আচরণ করে আসছেন। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও গণমাধ্যমকর্মীদের সাথে এমন বৈরী ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোনোভাবেই কাম্য নয়।

​ওসির দুঃখ প্রকাশ ​পরবর্তীতে এ বিষয়ে সাংবাদিক শেখ সুমন মুঠোফোনে ওসির সাথে যোগাযোগ করলে তিনি নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, “সাংবাদিক ভাইটিকে চিনতে পারিনি, তাই ভুল বোঝাবুঝি হয়েছে।”

​সাংবাদিকদের দাবি ​ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা মনে করেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে বিষয়ে পুলিশ প্রশাসনকে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। একই সাথে ঢাকা বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করে তারা বন্দর থানায় সাংবাদিকদের পেশাগত পরিবেশ ও অবাধ তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করার জোরালো দাবি জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..