বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় বেনজির আহমেদ টিটুকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব।
এক শুভেচ্ছা বার্তায় মাসুকুল ইসলাম রাজিব বলেন, “বেনজির আহমেদ টিটোর নেতৃত্বে বিসিক দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাঁর দক্ষতা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব শিল্পখাতের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।”
তিনি আরও বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং উদ্যোক্তা সৃষ্টিতে বিসিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেনজির আহমেদ টিটোর হাত ধরে প্রতিষ্ঠানটি আরও গতিশীল ও জনমুখী হয়ে উঠবে বলে প্রত্যাশা করছি।”
মাসুকুল ইসলাম রাজিব বেনজির আহমেদ টিটোর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...