বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বেনজীর আহমেদ টিটুকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মশিউর রনি।
এক শুভেচ্ছা বার্তায় মশিউর রনি বলেন, বেনজীর আহমেদ টিটুর দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা, বিচক্ষণ নেতৃত্ব এবং উন্নয়নমুখী চিন্তাধারা বিসিককে আরও সমৃদ্ধ ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর নেতৃত্বে দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প খাত নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং উদ্যোক্তাদের জন্য আরও কার্যকর ও সময়োপযোগী সেবা নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “বেনজীর আহমেদ টিটুর মতো একজন দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তির হাতে বিসিকের দায়িত্ব অর্পণ দেশের শিল্প খাতের জন্য অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ। তাঁর দূরদর্শী পরিকল্পনা ও সুদৃঢ় পরিচালনায় বিসিকের কার্যক্রম নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
শুভেচ্ছা বার্তার শেষে মশিউর রনি বেনজীর আহমেদ টিটুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বে দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প খাত আরও বিকশিত হয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আপনার মন্তব্য প্রদান করুন...