সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় দুই এসএসসি পরীক্ষার্থীকে মারধর

সারোয়ার হোসেন অপু / ২০৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার গয়েশপুর গ্রামে দুই এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে রনি চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে।

জানা গেছে, গয়েশপুর গ্রামের আলম চৌধুরীর ছেলে রনি চৌধুরী গোবরচাপাহাট থেকে নিজ বাড়িতে ফেরার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে থাকা একই গ্রামের এসএসসি পরীক্ষার্থী মুন্না (১৭), পিতা: মো. সাহাদুল, এবং তৌফিক (১৭), পিতা: উজ্জ্বল—রনিকে মোটরসাইকেল ধীরে চালানোর অনুরোধ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে রনি নিজের পায়ে থাকা চামড়ার জুতা খুলে তাদের মারধর করেন এবং ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে পরের দিন শুক্রবার সকাল ১০ টায় গয়েশপুর গ্রামে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি বিরাজ করে। উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থল পরিদর্শন করেন বদলগাছী থানা পুলিশ।

ভুক্তভোগীদের একজন বলেন, “রনি ভাই অনেক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। আমরা শুধু বলেছিলাম ধীরে চালাতে, কিন্তু তিনি কোনো কথা না শুনেই আমাদের উপর চড়াও হন।”
এ বিষয়ে একাধিক গ্রামবাসী বলেন, রনি চৌধুরী ইতিপূর্বেও বেপরোয়া ভাবে গাড়ি চালিয়েছে কেউ কোনো কথা বললে তাদের সে মেরেছে। মসজিদে ছোট বাচ্চারা নামাজে এসে চিৎকার করবে এটাই স্বাভাবিক। কিন্তু ছোট বাচ্চারা এমন করায় সে ছোট বাচ্চাদের মারধর করেছে।
ঘটনার বিষয়ে অভিযুক্ত রনি চৌধুরীর বক্তব্য জানতে তার বাড়িতে যোগাযোগ করা হলে তিনি বাড়িতে অনুপস্থিত থাকায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে এসআই রনি বলেন, আমরা ৯৯৯ এ ফোন পেয়ে এসেছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..