সংবাদ শিরোনাম :
আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’ মাহাবুব হোসেন কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত রিয়াদ মোঃ চৌধুরী বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বীয় পদে বহাল ফতুল্লায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল-স্বর্ণালংকার লুটের অভিযোগ ‘মাদকের বিরুদ্ধে কথা বললে প্রাণে মেরে ফেলা হবে’ হুমকি, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সম্মাননা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একাধিক মামলার দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে। রোববার (১ জুন) দিবাগত রাত থেকে সোমবার (২ জুন) ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে সাইফুল ইসলাম রাহুল (২৭) সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকার বাসিন্দা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলার (এফআইআর নং-১৮, তারিখ ২৩ আগস্ট ২০২৪) ১৯ নম্বর এজাহারভুক্ত আসামি। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মাদক মামলাও রয়েছে।

অপরদিকে, একই রাতে গোদনাইল সৈয়দপাড়া এলাকা থেকে মো. মিজানুর রহমান (৪৫) নামে আরেক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত সিদ্ধিরগঞ্জ থানার আরেকটি মামলার (এফআইআর নং-১৫, তারিখ ১৫ নভেম্বর ২০২৪) ৪৩ নম্বর এজাহারভুক্ত আসামি।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত উভয় আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

পুলিশের দাবি, অপরাধমুক্ত ও নিরাপদ সিদ্ধিরগঞ্জ গড়ে তুলতে নিয়মিত অভিযান এবং আইন প্রয়োগ কার্যক্রম আরও জোরদার করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..