সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

মধুপুর  চাকন্ডতে বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩১২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন গোলাবাড়ী ইউনিয়নের চাকন্ড এলাকায়  ক্বারী জামাল নুরানী তালিমুল কোরআন ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর তালুকদার।  মধুপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল ওহাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাবাড়ী ক্ব‌ওমিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মমিন, শালিখা ফাযিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ, হযরত মাওলানা আব্দুল কাদের। এসময়  উপস্থিত ছিলেন, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মমিনুল ইসলাম, জাকির হোসেন তালুকদার, আব্দুর রাজ্জাক তালুকদার, মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার, মধুপুর উপজেলা প্রেসক্লাবের

সাধারণ সম্পাদক বাবুল রানা,  সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সার্বিক পরিচালনায় ছিলেন জুলহাস উদ্দিন তালুকদার। সভায় সর্বসম্মতিক্রমে বার্ষিক ওয়াজ মাহফিলের  তারিখ ২০২৫ এর ৪ ও ৫ জানুয়ারি শনি ও রবিবার নির্ধারণ করা হয়।

 

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..